শিরোনাম
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স *** ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা—বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ *** বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৬ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:কুড়িগ্রামের রৌমারীর গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে পড়ে আছেন ৬ জন।| |ক্রেডিট : ইন্টারনেট

শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে চরম মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর অবস্থানের কারণে নারী ও শিশুসহ ছয়জন সীমান্তের শূন্যরেখায় আটকা পড়ে আছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, গত রোববার থেকে তারা খোলা আকাশের নিচে অবস্থান করছেন। খাবার ও চিকিৎসার অভাবে শিশু দুটি অসুস্থ হয়ে পড়েছে। পরিবারটি বাড়িতে ফেরার আকুতি জানালেও কোনো পক্ষই তাদের সরাতে পারছে না। আটকে পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেলাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার, তাদের দুই সন্তানসহ মোট ছয়জন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএসএফ সীমান্ত আইন লঙ্ঘন করে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবি বাধা দিলে তারা শূন্যরেখায় অবস্থান নেয়। পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। স্থানীয় বাসিন্দারা মানবিক কারণে খাবার ও পানি পৌঁছে দিলেও নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ সময় অবস্থান করতে পারছেন না। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান খোঁজা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।





মন্তব্য