শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** রাঙামাটিতে প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচির ঝাঁকুনি, ভূমিহীনদের খাদ্য সহায়তা বিতরণ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৮ মে, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:জাতিসংঘ| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

সহিংসতায় বিপর্যস্ত লেবানন, উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

লেবাননে যুদ্ধবিরতি বলবৎ থাকলেও দেশটির নিরাপত্তা পরিস্থিতি এখনো অস্থির বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মতে, সংঘাত পুরোপুরি বন্ধ না হওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওচা) জানিয়েছে, চলমান হামলা ও সহিংসতার কারণে লেবাননে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত মার্চের শুরু থেকে এখন পর্যন্ত ২ হাজার ৭০০ জনের বেশি মানুষের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। বুধবার বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলি বিমান হামলার ঘটনাকে পরিস্থিতির নতুন উদ্বেগজনক মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। যুদ্ধবিরতির পর এই প্রথম ওই এলাকায় হামলার ঘটনা ঘটল। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ওচা বলছে, সহিংসতার কারণে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, লেবাননের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে তা মধ্যপ্রাচ্যের বৃহত্তর অস্থিতিশীলতায় রূপ নিতে পারে। সূত্র: আল জাজিরা





মন্তব্য