শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: আইসিটি মন্ত্রী *** ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪ হাজার ছাড়াল ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসনবিরোধী আন্দোলন| |ক্রেডিট : ইন্টারনেট

সহিংস বিক্ষোভ দমনে কঠোর পুলিশ, দক্ষিণ আফ্রিকায় গ্রেপ্তার ৯ শতাধিক

দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসনবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও বিশৃঙ্খলার অভিযোগে ৯০০-এর বেশি বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১ জুলাই) দেশটির পুলিশ প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশের দাপ্তরিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার সারা দেশে ছোট-বড় মিলিয়ে প্রায় ১২০টি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০৮টি কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলেও ১২টি স্থানে পরিস্থিতি সহিংস রূপ নেয়। এসব স্থানে সংঘর্ষ, দোকানপাটে ভাঙচুর এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সরাসরি অভিযান চালায় এবং সহিংসতায় জড়িত থাকার অভিযোগে বিপুলসংখ্যক আন্দোলনকারীকে ঘটনাস্থল থেকেই আটক করে। একই অভিযানে কয়েকজন বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীকেও হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক মাসগুলোতে অভিবাসনবিরোধী অবস্থান আরও কঠোর হওয়ায় এবং আইন প্রয়োগ জোরদার করায় হাজার হাজার বিদেশি নাগরিক দক্ষিণ আফ্রিকা ছেড়ে নিজ নিজ দেশে ফিরে গেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, অভিবাসীদের লক্ষ্য করে চলমান সহিংসতায় এখন পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সূত্র: আল জাজিরা।





মন্তব্য