শিরোনাম
কঠিন পরীক্ষা উতরে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ইংল্যান্ডকে সামনে দেখছেন মেসি *** নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত নিহত *** জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া ছাড় দেবে না যুক্তরাষ্ট্র *** তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ মানে না চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** কৌশলগত সহযোগিতা জোরদারে চীন-উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের আলোচনা ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৭ জুন, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘অধিকারের সংগ্রাম’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী পরিদর্শন করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

শিল্পই জাতির আত্মপরিচয়ের আয়না, তরুণদের শিল্পচর্চায় উৎসাহ দিলেন প্রতিমন্ত্রী

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘অধিকারের সংগ্রাম’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী পরিদর্শন করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শিল্প-সংস্কৃতি একটি জাতির ইতিহাস, চেতনা ও আত্মপরিচয় ধারণ করে। তরুণ শিল্পীদের সৃষ্টিকর্ম দেশের গণতান্ত্রিক সংগ্রাম, সাহস ও আত্মত্যাগের স্মৃতি নতুনভাবে সামনে নিয়ে এসেছে। শুক্রবার (২৬ জুন) ন্যাশনাল আর্ট গ্যালারিতে প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস শিল্পের মাধ্যমে তুলে ধরার এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। শিল্প মানুষের চিন্তা ও মূল্যবোধকে সমৃদ্ধ করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলে। তিনি বলেন, দেশের তরুণদের শিল্প ও সংস্কৃতির সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে সরকার শিল্পচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্প, সংস্কৃতি ও ক্রীড়ার বিকাশকে গুরুত্ব দিয়ে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি। মীর হেলাল আরও বলেন, চারুকলা একটি দেশের সভ্যতার প্রতিফলন। শিল্পের বিকাশ যত বিস্তৃত হবে, জাতির সাংস্কৃতিক ভিত্তিও তত শক্তিশালী হবে। আলোচনায় তিনি দেশের শিল্প-সংস্কৃতি বিকাশে অতীতে নেওয়া বিভিন্ন রাষ্ট্রীয় উদ্যোগের কথাও উল্লেখ করেন এবং শিল্পীদের জন্য সম্মাননা ও স্বীকৃতির ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। প্রদর্শনী শেষে প্রতিমন্ত্রী আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রধান সমন্বয়ক বেনজির আহমেদসহ অংশগ্রহণকারী তরুণ শিল্পীদের অভিনন্দন জানান। এ সময় দেশের শিল্পচর্চার ভবিষ্যৎ ও তরুণ শিল্পীদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।





মন্তব্য