শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৩ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:রাহুলের তিন দফা দাবি| |ক্রেডিট : ইন্টারনেট

শিক্ষার্থী বিক্ষোভের মুখে মোদির আশ্বাস, সরকারের বিরুদ্ধে রাহুলের তিন দফা দাবি

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী আন্দোলন ও রাজনৈতিক চাপ বাড়তে থাকায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং সংসদে বিরোধীদের তীব্র প্রতিবাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বার্তায় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। মোদি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে যারা প্রতারণা করবে, তাদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানো হবে না। এর আগে এনডিএর বৈঠকেও তিনি এ ঘটনাকে "ঘোর পাপ" বলে আখ্যায়িত করেছিলেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বর্তমান সরকারই দেশের শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে তুলেছে এবং প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ী ব্যক্তিদের রক্ষা করেছে। রাহুল তিনটি দাবি তুলে ধরেন—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ, শিক্ষার্থীদের কাছে সরকারের ক্ষমা প্রার্থনা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা। তিনি আরও দাবি করেন, গত এক দশকে ১৫০টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও কোনো ঘটনায় কার্যকর বিচার নিশ্চিত হয়নি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ককরোচ জনতা পার্টি (সিজেপি) রাজপথ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছে। একই দাবিতে সংসদেও বিরোধীরা অনড় অবস্থান নিয়েছে। সরকার আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের আগ্রহ প্রকাশ করলেও ক্ষমতাসীন দলের দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগকে পূর্বশর্ত করে সংসদের কার্যক্রম স্থবির করে দেওয়ার জন্য বিরোধীরাই দায়ী। সূত্র: এনডিটিভি।





মন্তব্য