শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** নবায়নযোগ্য জ্বালানিতে জোর, রামপালে ৪৬০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্যোগ *** বন্ধ পত্রিকা চালুর তাগিদ, সাংবাদিকদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির *** এসআরবি বিল সংসদে তোলার সুপারিশ, র‌্যাবের জনবল-অবকাঠামো কাজে লাগানোর তাগিদ ***




↠ফরুক সৈয়দ, ডেনমার্ক:


২৫ নভেম্বর, ২০২৫

সাহিত্য › সাহিত্য

মন্তব্য:০

News Picture

চিত্র:গ্রামের রন্ধনে কিশোরী| |ক্রেডিট : ইন্টারনেট:

শীত সকালের হাসি!

জ্বলে কাঠের আগুন, হাঁড়িতে পানি ফোটে, ফুলকো মুড়ির বাটি আর দুধ-চা’য়ের অপেক্ষায় আমি! আগুনের পাশে বসে সে ব্যস্ত, দূর করছে সকালের জাড়ে ভাঙা ঘুম। চঞ্চল চাঁচল‍্যের লাল ফ্রক আর পনিটেল দুলে ওঠে, আঙিনার কুয়ার ধারে খুঁজে ফেরে কাউকে। সদ‍্য ডিম-ভাঙা বাচ্চা মুরগিরা ঠোকরায় ছড়ানো দানা, মায়ের পিছু পিছু হেঁটে যায় উঠোন জুড়ে। ধোঁয়া বেঁকে উঠে টিনের ছাউনি পেরিয়ে, ঠিক তখনই উড়ে যায় দাড়কাকের দল। অরুণ সূর্য জানায় এক নতুন সকাল, ঝিঁঙ্গের লতা আর শিমফুলের ওপরে বিশ্রাম নিয়ে। কাঁচের চুড়ির রিনঝিন, একটি হাত বাড়িয়ে যেন আসে শীতের গল্পের ভিতর - দিয়ে যায় দুধ-চা’য়ের কাপ, মশলাদার মুড়ির বাটি। তার হাসি বেঁচে থাকবে আজীবন, আমার নরম হৃদয়ের কোণে!





মন্তব্য