শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


১০ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী| |ক্রেডিট : ইন্টারনেট

শিগগিরই উদ্বোধন হচ্ছে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিগগিরই জুলাই জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, জাদুঘর চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে এবং নতুন পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় ময়নামতি জাদুঘর ও শালবন বিহারসহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘরের পরিচালনা কমিটির কার্যক্রম কিছুটা অগোছালো ছিল। তবে বর্তমানে বিষয়টি পুনর্গঠন করা হয়েছে এবং জাদুঘর চালুর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদেও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, খুব শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই জাদুঘরের উদ্বোধনের তারিখ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সংস্কৃতিমন্ত্রী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, গত প্রায় দুই দশকে দেশের শিক্ষা, সংস্কৃতি, শিল্প, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতির মুখে পড়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এ সময়ে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রত্নসম্পদের যথাযথ সংরক্ষণ হয়নি এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও দুর্বল হয়ে পড়েছে। বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য, সংস্কৃতি ও প্রত্নসম্পদ পুনরুদ্ধারে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। পরিদর্শনকালে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





মন্তব্য