১৬ মে, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ১৯ মে দুই দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন। ক্রেমলিন জানিয়েছে, সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নেবেন এবং দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন। ক্রেমলিনের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া ও চীনের “সমগ্র অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা” সম্প্রসারণই সফরের মূল লক্ষ্য। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও দুই নেতা মতবিনিময় করবেন বলে ধারণা করা হচ্ছে। পুতিনের এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বেইজিং সফর শেষ করেছেন। ফলে আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই এই সফরকে বৈশ্বিক শক্তির ভারসাম্য ও নতুন কূটনৈতিক সমীকরণের অংশ হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের চলমান প্রতিযোগিতা এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমা বিশ্বের চাপের মধ্যে মস্কো-বেইজিং সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে দুই দেশের নেতৃত্ব নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করতে চাইছে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও চীন জ্বালানি, প্রতিরক্ষা, বাণিজ্য এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়িয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে পশ্চিমা প্রভাব মোকাবিলায়ও দুই দেশকে প্রায়ই একসঙ্গে অবস্থান নিতে দেখা যায়।
মন্তব্য:০