শিরোনাম
শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** বাংলাদেশ-পাকিস্তান সীমান্তবর্তী জেলা নিয়ে বিশেষ অনুসন্ধানে ভারত, এক বছরে প্রতিবেদন দেবে প্যানেল *** যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন; আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার ***




↠ডেস্ক রিপোর্ট


১৬ সেপ্টেম্বর, ২০২৫

স্বদেশ › শিক্ষা,কাদশে ভর্তির আবেদ্‌

মন্তব্য:০

News Picture

চিত্র:একাদশে ভর্তি| |ক্রেডিট : internet

শেষ সুযোগ: চতুর্থ ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু

ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫ – চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনবঞ্চিত শিক্ষার্থীরা চতুর্থ এবং শেষবারের মতো আবেদন করার সুযোগ পাচ্ছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই ধাপে আবেদনকারীদের ফলাফল প্রকাশ করা হবে ২৪ সেপ্টেম্বর রাত ৮টায়। যারা এই চতুর্থ ধাপে আবেদন করতে পারবেন, তারা হলেন: যাদের পূর্ববর্তী তিন ধাপে আবেদন করা হয়নি। যারা আবেদন করেও কোনো কলেজ পায়নি। যারা কলেজ সিলেকশন পেলেও কোনো কারণে ভর্তি নিশ্চিত করতে পারেনি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চতুর্থ পর্যায়ের শিক্ষার্থীদের কলেজ সিলেকশন নিশ্চায়ন করতে হবে ২৫ থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে। এরপর চূড়ান্তভাবে কলেজে ভর্তি হতে হবে ২৮ ও ২৯ সেপ্টেম্বরের মধ্যে। ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। আবেদনকারীদেরকে ন্যূনতম ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে নির্বাচন করতে হবে এবং অবশ্যই কলেজে বিদ্যমান আসন সংখ্যা বিবেচনায় রাখতে হবে।





মন্তব্য