শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৫ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

শান্তিরক্ষা ও আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা নিয়ে জাতিসংঘ সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের উদ্যোগে আয়োজিত পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (ইউএন-কপস-৫)-এ অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে তিনি বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন প্লেনারি অধিবেশনে অংশ নেবেন মন্ত্রী। সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ, শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার এবং আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়। সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি উচ্চপর্যায়ের একটি নৈশভোজেও অংশগ্রহণ করবেন তিনি। সফরের সময় জাতিসংঘের তিনজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে। তারা হলেন অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল অ্যান্ড পিসবিল্ডিং অ্যাফেয়ার্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লো। এ ছাড়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, ভবিষ্যৎ শান্তিরক্ষা কার্যক্রমের অগ্রাধিকার এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ মোট পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। সফরে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আজ (৫ জুলাই) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৫ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। আগামী ১২ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।





মন্তব্য