শিরোনাম
‘দেশে প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান’ *** গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল *** দিল্লির অনুষ্ঠানে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সজীব ওয়াজেদ জয়ের *** স্বচ্ছ প্রশাসন গড়তে এআইভিত্তিক বদলি-পদায়নের নির্দেশ *** নতুন রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা, এমপিদের ভোটে হবে নির্বাচন ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:মুখপাত্র মাও নিং| |ক্রেডিট : সিএমজি:

শান্তিপূর্ণ সমাধান ছাড়া বিকল্প নেই: ইরান ইস্যুতে চীন

৩১ মার্চ (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাও নিং ইরানের পারমাণবিক স্থাপনার ওপর মার্কিন হামলার সম্ভাবনার তীব্র বিরোধিতা করেছেন। মাও নিং বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সুরক্ষা ও তত্ত্বাবধানে থাকা শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় যে কোনো সশস্ত্র হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও সংস্থার সনদের পরিপন্থী। তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের হামলা ‘পারমাণবিক অস্ত্রের বিস্তার-রোধ চুক্তি’র মর্যাদাকে গুরুতরভাবে ক্ষুণ্ণ করে এবং আন্তর্জাতিক পরমাণু অপ্রসারণ ব্যবস্থাকে দুর্বল করে দেয়, যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। তিনি বলেন, চীন এ ধরনের হামলার তীব্র নিন্দা জানায় এবং ইরানের পারমাণবিক সমস্যা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে। সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উত্তেজনা বৃদ্ধি এড়ানোর আহ্বান জানায় বেইজিং। সূত্র:তুহিনা-তৌহিদ-শুয়েই,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য