শিরোনাম
তেহরানে বিমান হামলার পর ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ, উদ্ধার ৯৬০ জন *** চীন-মার্কিন দুই দেশের জনগণের যোগাযোগেই স্থিতিশীল সম্পর্ক: সি *** ‘চীন হুমকি’ তত্ত্বে উত্তেজনা বাড়াচ্ছে টোকিও *** তাইওয়ান প্রণালিতে উত্তেজনার বিপরীতে শান্তির আহ্বান *** উচ্চমানের উন্নয়নে চীনের উন্মুক্তকরণে নতুন ধাপ ***




↠ডেস্ক রিপোর্ট


১৮ জুলাই, ২০২৫

স্বদেশ › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:Matijhil fire| |ক্রেডিট : internet

সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

৫ ইউনিটের প্রচেষ্টায় রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনের ২১ তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে রাত ১০টা ৫১ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে একে একে আরও ৪টি ইউনিট যোগ দেয়। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর এখন পর্যন্ত জানা যায়নি।





মন্তব্য