শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১ মে, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:সোমালিয়ায় দুর্ভিক্ষের আশঙ্কা, জাতিসংঘের জরুরি সতর্কবার্তা| |ক্রেডিট : ইন্টারনেট:

সোমালিয়ায় দুর্ভিক্ষের আশঙ্কা, জাতিসংঘের জরুরি সতর্কবার্তা

সোমালিয়ায় মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির কর্মকর্তা টম ফ্লেচার বলেছেন, চলমান অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির কারণে দেশটিতে দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রায় এক সপ্তাহ ধরে সোমালিয়ায় অবস্থানকালে তিনি সংকটের বাস্তব চিত্র প্রত্যক্ষ করেছেন। তার ভাষায়, প্রতিদিনই সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে এবং খাদ্য নিরাপত্তাহীনতা আরও গভীর হচ্ছে। জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, বৈশ্বিক অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থার চাপের কারণে সোমালিয়ায় খাদ্য ও জ্বালানির মূল্য ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রভাব স্থানীয় বাজারে পড়েছে। এতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করা কঠিন হয়ে উঠেছে। তিনি জানান, বর্তমানে দেশটিতে কয়েক লাখ শিশু তীব্র অপুষ্টির শিকার। একই সঙ্গে গত ছয় মাসে ক্ষুধা পরিস্থিতিরও উল্লেখযোগ্য অবনতি হয়েছে। ফ্লেচার বলেন, আন্তর্জাতিক সহযোগিতা ও জরুরি ত্রাণ কার্যক্রম জোরদার না করা হলে সোমালিয়া নতুন করে বড় ধরনের দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে। তাই সংকট মোকাবিলায় দ্রুত বৈশ্বিক পদক্ষেপ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।





মন্তব্য