শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠নিজস্ব প্রতিবেদক


২২ জুন, ২০২৬

স্বদেশ › সালাউদ্দিন আহমেদ

মন্তব্য:০

News Picture

চিত্র:ড. চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে অস্ট্রেলিয়া বিএনপির সিনিয়র নেতা ড. হুমায়ের চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের সাথে তাঁর সরকারি বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন অস্ট্রেলিয়া বিএনপির সিনিয়র নেতা ও সাবেক আহ্বায়ক ড. হুমায়ের চৌধুরী। গতকাল রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ​সাক্ষাৎকালে ড. হুমায়ের চৌধুরী বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে স্বৈরাচারী শাসন, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে এবং বিশেষ করে সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানে অস্ট্রেলিয়া প্রবাসী বিএনপি নেতা-কর্মীদের জোরালো ও সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, প্রবাসে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত লেখালেখি এবং রাজপথে তীব্র গণবিক্ষোভের মাধ্যমে আন্দোলনকে বেগবান রাখা হয়েছিল। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিডনি সফরের সময় অস্ট্রেলিয়া বিএনপির ঐতিহাসিক ও তীব্র প্রতিবাদের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সেই আন্দোলন বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশি এবং দেশের সাধারণ মানুষের মনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের নতুন আলোড়ন সৃষ্টি করেছিল। ​মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ গভীর মনোযোগের সাথে ড. চৌধুরীর বক্তব্য শোনেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে অস্ট্রেলিয়া বিএনপির নেতা-কর্মীদের এই গৌরবোজ্জ্বল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ​রাজনৈতিক আলোচনার পাশাপাশি ড. চৌধুরী প্রবাসী বাংলাদেশিদের আন্তর্জাতিক সংগঠন 'ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি' (ভিএফজিবি)-এর ভাইস প্রেসিডেন্ট এবং অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড অঞ্চলের নির্বাহী পরিচালক হিসেবে প্রবাসী বাংলাদেশিদের নানাবিধ সমস্যা ও সংকটের কথা মন্ত্রীর নিকট তুলে ধরেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, প্রবাসে কিছু কিছু বাংলাদেশি দূতাবাস ও মিশন থেকে প্রবাসীরা কাঙ্ক্ষিত ও উপযুক্ত সেবা পাচ্ছেন না। এ সময় বিভিন্ন সংকটে প্রবাসীদের অধিকার আদায়ে ও আইনগত সহায়তা প্রদানে ভিএফজিবি-এর মানবিক কার্যক্রমের বিবরণও তিনি মন্ত্রীর নিকট তুলে ধরেন। ​স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের কল্যাণে এমন একটি মানবিক সংগঠন গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানান এবং এর কার্যক্রমের প্রশংসা করেন। তিনি প্রবাসীদের সকল প্রকার প্রশাসনিক ও অন্যান্য জটিলতা দূরীকরণে সরকারের বর্তমান পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন। ​একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের রেমিট্যান্স ও অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন যে, প্রবাসীরা যাতে দেশে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং যথাযথ ন্যায়বিচার পান, তা নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ।





মন্তব্য