শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


৬ আগস্ট, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অগ্রগতি পর্যালোচনা সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি ।| |ক্রেডিট : ইন্টারনেট

স্বচ্ছ প্রশাসন গড়তে এআইভিত্তিক বদলি-পদায়নের নির্দেশ

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের গতি বাড়াতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেছেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় বর্তমানে মেধাভিত্তিক প্রশাসন গড়ে তোলা, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ এবং জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তিনি জানান, সরকারি কর্মকর্তাদের পেনশন কার্যক্রম পুরোপুরি ডিজিটাল করতে আবেদন ও প্রশাসনিক অনুমোদন অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে অবসরপ্রাপ্ত একজন অতিরিক্ত সচিবের পেনশন অনলাইনে অনুমোদনের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সভায় প্রশাসনিক আধুনিকায়নের অংশ হিসেবে সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সিস্টেম (GEMS)-এ বদলি ও পদায়ন কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের নির্দেশনার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, এতে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ আরও নিরপেক্ষ, স্বচ্ছ ও সময়োপযোগী হবে। এ ছাড়া সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় শূন্য পদে শতভাগ নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার নির্দেশ দেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অনলাইনে বিভাগীয় কমিশনাররা অংশ নেন। সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়।





মন্তব্য