শিরোনাম
সিএমজি-ফুচিয়ান যৌথ প্ল্যাটফর্মে বৈশ্বিক প্রচারের নতুন গতি *** বিশ্ব অর্থনৈতিক সংস্থাগুলোর সঙ্গে গ্লোবাল শাসন সংলাপে চীনা প্রধানমন্ত্রীর আহ্বান *** মাস্কের সমালোচনায় নতুন বিতর্ক :পাশে যুক্তরাষ্ট্র প্রশাসন *** আলতাই–উরুমছি–চিলিন: তুষার ছুটিতে পর্যটনে উচ্ছাস *** সি চিন পিংয়ের উন্নয়ন চিন্তা গ্লোবাল সাউথকে নতুন দিশা দেবে: অতিথিদের অভিমত ***




↠প্রেস বিজ্ঞপ্তি


৮ আগস্ট, ২০২৪

স্বদেশ › সংগঠন

মন্তব্য:০

News Picture

চিত্র:পোস্টার| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

সবাইকে শান্ত থাকার আহ্বান অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া প্রবাসি বাংলাদেশি লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সাংবাদিক সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন।  গতকাল সোমবার রাতে সংঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এক বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে তারা বলেন, শিক্ষার্থীরা যে সত্যিকারের বৈষম্যহীন, সাম্য ও মর্যাদাপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেই বাংলাদেশই দেখতে চান উল্লেখ করে তারা সবার প্রতি সম্মানবোধ ও সহানুভূতি বজায় রাখার অনুরোধ করেন। তারা বলেন, কোটা আন্দোলনের শুরু থেকে আমরা ন্যায্য দাবি আদায়ের পক্ষে ছিলাম এবং সাম্প্রতিক দিনগুলোয় বিক্ষোভ চলাকালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোকাহত ও গভীর উদ্বেগ প্রকাশ করে প্রাণহানির সুষ্ঠু তদন্ত দাবি জানিয়ে ইতোপূর্বেও বিবৃতি দিয়েছি।   তারা আরো বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখা ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আমরা তাদের রূপরেখা বাস্তবায়নে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তাদের এই অভ্যুত্থান ও বিপ্লবের পর বিভিন্ন জায়গায় নাশকতা ও লুটপাট শুরু হয়েছে। তাদের আন্দোলনকে নস্যাৎ করতেই পরিকল্পিতভাবে ফ্যাসিস্টদের দোসররা এমন কাজ করছে। আমরা মুক্তিকামী ছাত্রজনতাকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাই। সংখ্যালঘু সম্প্রদয়ের বাড়ি-ঘর এবং  উপাসনালয় যেন হামলা না হয়।  সাম্প্রতিক সাংঘর্ষিক ঘটনায় ছাত্রদের পাশাপাশি প্রাণ হারিয়েছেন কয়েকজন সাংবাদিক। আহত হয়েছেন শতাধিক সাংবাদিক ও ফটোসাংবাদিক। এখনো সাংবাদিকেরা তাঁদের পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতসহ প্রাণহানির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে হবে।





মন্তব্য