শিরোনাম
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি *** ‘রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার বড় হুমকি’: বঙ্গভবনে ব্রিটিশ ডাচেসের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতির উদ্বেগ *** মেয়েদের ঝরে পড়া রোধ ও শিশুবান্ধব পরিবেশ তৈরিতে জোর: প্ল্যান ইন্টারন্যাশনালের গ্লোবাল সিইওর সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক *** ‘আউটস্ট্যান্ডিং এলডিসি আইপিএ’: জেনেভায় ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলনে ইনভেস্ট বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য *** রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-মাদক ও সাইবার অপরাধ দমনে প্রযুক্তিগত সহায়তা দেবে জাতিসংঘ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক ***




↠নিজস্ব প্রতিবেদক


২৫ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:KSA| |ক্রেডিট : ইন্টারনেট

সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

এক ব্যক্তিকে হত্যার দায়ে সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে দুই বাংলাদেশিকে। আর্থিক বিরোধ নিয়ে এক ভারতীয় নাগরিককে ওই দুই বাংলাদেশি একটি গাড়িতে তুলে নেয়। এরপর তাকে একটি ফাঁকা এলাকায় নিয়ে যায়। সেখানে কাপড় দিয়ে তার শ্বাসযোগ করে হত্যা করে তারা। হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে মুখের ভিতর কীটনাশক ঢেলে দেয়। এরপর মৃতদেহ মাটিচাপা দেয়। কিন্তু আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ সফলতার সঙ্গে অপরাধীদের ধরে ফেলে। তদন্তের পর তাদেরকে আদালতে তোলা হয়। আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু আপিল ও সুপ্রিম কোর্ট উভয় স্থানেই মৃত্যুদণ্ড বহাল থাকে।





মন্তব্য