শিরোনাম
বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা *** শি জিন পিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন পুতিন *** টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার *** জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতায় ব্রাজিলের সমর্থন, ব্রিকসে অন্তর্ভুক্তির আশ্বাস *** ইউক্রেনে ত্রাণবাহী গাড়িতে ড্রোন হামলা ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৬ মে, ২০২৬

স্বদেশ › বাণিজ্য

মন্তব্য:০

News Picture

চিত্র:বাণিজ্যমন্ত্রী| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

সার্কুলার অর্থনীতি শিল্পখাতের ভবিষ্যৎ প্রতিযোগিতার চাবিকাঠি: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের শিল্পখাতকে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতামূলক ও টেকসই করতে সার্কুলার অর্থনীতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এটি এখন শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়, বরং বৈশ্বিক বাজারে টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কৌশল। বুধবার রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয় ও বিজিএমইএর যৌথ উদ্যোগে আয়োজিত সার্কুলার অর্থনীতি বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে এখন টেকসই উৎপাদন ব্যবস্থা বড় ধরনের প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করছে। আন্তর্জাতিক ক্রেতা ও বিনিয়োগকারীরা এমন শিল্পপ্রতিষ্ঠানের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, যারা পরিবেশবান্ধব ও দায়িত্বশীল উৎপাদন পদ্ধতি অনুসরণ করছে। তিনি উল্লেখ করেন, ‘সুইচ টু সার্কুলার ইকোনমি’ কর্মসূচির আওতায় পরিচালিত বিভিন্ন পাইলট উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ফল দেখাতে শুরু করেছে। তার মতে, সার্কুলার অর্থনীতি বাস্তবভিত্তিক এবং বাংলাদেশের শিল্পখাতে এর প্রয়োগের সুযোগ রয়েছে। সেমিনারে উদ্যোক্তারা জানান, দেশের তৈরি পোশাক খাত থেকে প্রতি বছর বিপুল পরিমাণ টেক্সটাইল বর্জ্য তৈরি হলেও তার খুব সামান্য অংশ পুনর্ব্যবহার করা হচ্ছে। তারা বলেন, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার সক্ষমতা বাড়ানো না গেলে শিল্পখাত ভবিষ্যতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও এ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশকে নতুন বাস্তবতায় প্রতিযোগিতা করতে হবে। তাই শিল্পখাতে দক্ষতা ও টেকসই ব্যবস্থাপনায় জোর দেওয়া জরুরি। বাণিজ্যমন্ত্রী এ সময় লজিস্টিক ব্যয় কমাতে চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।





মন্তব্য