১৫ ফেব্রুয়ারি, ২০২২
স্বদেশ › জাতীয়

চিত্র:সার্চ কমিটি| |ক্রেডিট : ফাইল চিত্র
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির কাছে আসা ৩২২টি নাম প্রকাশ করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সার্চ কমিটির কাছে আসা ৩২২টি নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
মন্তব্য:০