শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** রাঙামাটিতে প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচির ঝাঁকুনি, ভূমিহীনদের খাদ্য সহায়তা বিতরণ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৫ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন,| |ক্রেডিট : ছবি:সিএমজি

সার্বভৌমত্ব ইস্যুতে আপসহীন অবস্থান বেইজিংয়ের

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের তথাকথিত ‘কূটনৈতিক সম্পর্ক’মজবুতে সাহায্য দেওয়া বন্ধ করতে হবে । মুখপাত্র বলেন, চীনের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে রক্ষার ন্যায়সঙ্গত কর্মকাণ্ড এবং অন্যান্য দেশের ‘এক-চীননীতি’ অনুসরণের ন্যায়সঙ্গত কার্যক্রমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিত্তিহীন অভিযোগ আনছে। এহেন আচরণ ঠিক ও বেঠিকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকারী এবং কালোকে সাদা ও সাদাকে কালো দেখানোর অপচেষ্টা মাত্র। চীনের কাছে এ ধরনের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য; চীন এর তীব্র প্রতিবাদ জানায়। মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ‘এক-চীননীতি’ ও ‘চীন-যুক্তরাষ্ট্র তিনটি যৌথ ঘোষণা’ মেনে চলা; তাইওয়ান সমস্যায় চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ থেকে বিরত থাকা; এবং ‘তাইওয়ানের বিছিন্নতাবাদী’-দের ভুল সংকেত না-দেওয়া। সূত্র:আকাশ-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য