শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি ***




↠প্রেস বিজ্ঞপ্তি


১৯ অক্টোবর, ২০২১

কমিউনিটি › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:লোগো| |ক্রেডিট : ফাইল চিত্র

সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও কোরআন অবমানকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা শাস্তিযোগ্য অপরাধ। ধর্মান্ধতা ও বিদ্বেষ নিয়ে কোনো ধর্মকে অবমাননা ইসলাম সমর্থন করেনা। সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে। সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে একে অপরের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব পোষণ করাই একান্ত কাম্য। সকল ধরণের মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে এরূপ নৃশংসতা পুরোপুরিভাবে অগ্রহণযোগ্য। বিবৃতিতে তারা আরো বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বাংলাদেশকে নিরাপদ আবাসভূমি হিসাবে গড়ে তুলতে হবে। সুদূরপ্রবাসে আমরা মুসলমানরাও সংখ্যালঘু, তাই বলে সংখ্যাগরিষ্ঠরা আমাদের উপর হামলা করবে? কিন্তু দু:খের বিষয় হলো শুধু বাংলাদেশ নয়, অনেক দেশই আজ সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নিরাপদ আবাসভূমি নয় যা অত্যন্ত দু:খজনক। ধর্মকে অপব্যবহারের যে কোনো ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকা, সংখ্যালঘু সম্প্রদায়বিদ্বেষী সকল অপশক্তিকে প্রশ্রয় না দেয়া, জঙ্গিধর্মভিত্তিক শক্তির রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে নৈতিক সংগ্রাম পরিচালনা করা আমাদের জন্য জরুরি হয়ে পড়ছে। রাষ্ট্র ও জনসমাজকে সম্মিলিতভাবে আজ এ কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। ধর্মীয় গ্রন্থের অবমাননা ও নাশকতামূলক কাজের জন্য অপরাধীদের শাস্তি দিতে হবে।





মন্তব্য