শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


১৬ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:রাজধানীর স্বামীবাগ আশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর| |ক্রেডিট : ইন্টারনেট

রথযাত্রা উদ্বোধনে সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের বার্তা স্থানীয় সরকার মন্ত্রীর

রাজধানীর স্বামীবাগ আশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, জাতীয় ঐক্য এবং সব সম্প্রদায়ের মানুষের সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে কেন্দ্র করে বিভাজনের অপচেষ্টা অতীতেও ছিল, এখনও রয়েছে। তবে সরকার ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে দেশকে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশ কোনো একটি নির্দিষ্ট ধর্মের রাষ্ট্র নয়; এটি সব ধর্মাবলম্বী মানুষের দেশ। রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন কর্মকাণ্ডে সব সম্প্রদায়ের মানুষের সমান অংশগ্রহণ ও মর্যাদা নিশ্চিত করার নীতিতে সরকার কাজ করছে। স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনের ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের সমর্থনে গঠিত সরকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ একসঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। সেই সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করতে একটি গোষ্ঠী নানা সময়ে অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। সূত্র: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।





মন্তব্য