শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


২৩ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরাম| |ক্রেডিট : ইন্টারনেট

রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানে আসিয়ানের সমর্থন চাইল বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে ১৩ লাখের বেশি রোহিঙ্গার স্বদেশ প্রত্যাবাসনে আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) সদস্য দেশগুলোর সক্রিয় সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, রোহিঙ্গারা পরিস্থিতির কারণে রাষ্ট্রহীন নয়; বরং পরিকল্পিতভাবেই তাদের রাষ্ট্রহীন করা হয়েছে। তাই এই সংকটের সমাধানও হতে হবে রাজনৈতিক। বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাখাইন রাজ্যে নিরাপদ, অনুকূল ও টেকসই পরিবেশ সৃষ্টি ছাড়া রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসন সম্ভব নয়। এ লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের আসন্ন সভাপতি হিসেবে নিজের দায়িত্বের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বিশ্বের বহুমাত্রিক সংকট মোকাবিলায় সংলাপ, কূটনীতি এবং বহুপাক্ষিক সহযোগিতার কোনো বিকল্প নেই। সামুদ্রিক বিরোধ নিষ্পত্তিতেও সব দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুর্যোগ প্রস্তুতি, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদীয়মান প্রযুক্তির সম্ভাবনা এবং ঝুঁকির বিষয়টি তুলে ধরে তিনি এ অঞ্চলের ভূরাজনৈতিক ও উন্নয়ন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আঞ্চলিক প্রযুক্তি শাসন কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেন। সফরের ফাঁকে ড. খলিলুর রহমান সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, পর্যটন, মানবিক সহযোগিতা এবং বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান এবং তার দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।র (এআরএফ) সদস্য দেশগুলোর সক্রিয় সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, রোহিঙ্গারা পরিস্থিতির কারণে রাষ্ট্রহীন নয়; বরং পরিকল্পিতভাবেই তাদের রাষ্ট্রহীন করা হয়েছে। তাই এই সংকটের সমাধানও হতে হবে রাজনৈতিক। বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাখাইন রাজ্যে নিরাপদ, অনুকূল ও টেকসই পরিবেশ সৃষ্টি ছাড়া রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসন সম্ভব নয়। এ লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের আসন্ন সভাপতি হিসেবে নিজের দায়িত্বের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বিশ্বের বহুমাত্রিক সংকট মোকাবিলায় সংলাপ, কূটনীতি এবং বহুপাক্ষিক সহযোগিতার কোনো বিকল্প নেই। সামুদ্রিক বিরোধ নিষ্পত্তিতেও সব দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুর্যোগ প্রস্তুতি, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদীয়মান প্রযুক্তির সম্ভাবনা এবং ঝুঁকির বিষয়টি তুলে ধরে তিনি এ অঞ্চলের ভূরাজনৈতিক ও উন্নয়ন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আঞ্চলিক প্রযুক্তি শাসন কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেন। সফরের ফাঁকে ড. খলিলুর রহমান সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, পর্যটন, মানবিক সহযোগিতা এবং বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান এবং তার দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।





মন্তব্য