শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৭ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:রোবটের রপ্তানি বাড়িয়েছে চীন| |ক্রেডিট : সিএমজি

রোবট রপ্তানিতে চীনের উল্লম্ফন, ১৫০টির বেশি দেশ ও অঞ্চলে পৌঁছেছে প্রযুক্তিপণ্য

এ বছর থেকে চীনের রোবট রপ্তানি দ্রুত বেড়েছে। রোবটের ধরণ দিন দিন উন্নত হয়েছে; যা বিদেশে রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি করেছে। চীনের শুল্ক বিভাগের পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনের তৈরি রোবট বিশ্বের ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি করা হয়েছে, রোবটের পরিমাণ ১ কোটি ৩ লাখ ৭৭ হাজার, এর মোট মূল্য ১৯.৯৯ বিলিয়ন ইউয়ান, ইউরোপীয় ইউনিয়ন এবং আসিয়ান দেশগুলো রপ্তানির গন্তব্য দেশ। বিভিন্ন ধরণের রোবটের মধ্যে পরিষ্কার কাজের রোবট বিক্রির পরিমাণ ১৪ বিলিয়ন ইউয়ান, যা মোট রপ্তানির ৭০ শতাংশেরও বেশি। শিল্পজাত রোবটের রপ্তানি পরিমাণ ৭০ হাজার, ‘ভিশন স্বীকৃতি ও বুদ্ধিমান অ্যালগরিদম-ভিত্তিক’ পরিবহন রোবট বিদেশে অবকাঠামো নির্মাণ প্রকল্পে ব্যবহার করা হয়। তা ছাড়া, বুদ্ধিমান বায়োনিক রোবট রপ্তানির সংখ্যা ৮০০০-এরও বেশি। সূত্র:সুবর্ণা-তৌহিদ-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য