২৬ ফেব্রুয়ারি, ২০২৬
স্বদেশ › রাজনীতি

চিত্র:রাষ্ট্রপতি সাহাবুদ্দিন| |ক্রেডিট : ইন্টারনেট:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক একটি মন্তব্যকে শপথভঙ্গ ও সাংবিধানিক দায়িত্বের বিরোধী উল্লেখ করে তাকে অপসারণের জন্য সংসদ সচিবালয় ও আইন মন্ত্রণালয়কে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার। বৃহস্পতিবার পাঠানো এই নোটিশে বলা হয়, রাষ্ট্রপতির বক্তব্য জুলাই মাসকে অবমাননা করে এবং রাষ্ট্রপতির শপথ ও মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ ও সংসদের প্রথম অধিবেশন নতুন রাষ্ট্রপ্রধানের মাধ্যমে উদ্বোধনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে ব্যারিস্টার শাহরিয়ার জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপ নেওয়া হবে।

image : রাষ্ট্রপতি সাহাবুদ্দিন | credit : ইন্টারনেট:
মন্তব্য:০