শিরোনাম
শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** বাংলাদেশ-পাকিস্তান সীমান্তবর্তী জেলা নিয়ে বিশেষ অনুসন্ধানে ভারত, এক বছরে প্রতিবেদন দেবে প্যানেল *** যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন; আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২৩ ফেব্রুয়ারি, ২০২৬

স্বদেশ › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

রাষ্ট্রের স্বার্থে আত্মনিবেদনই প্রকৃত পরিচয়:সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

৪৪তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের নবনিযুক্ত ৩২ জন কর্মকর্তার সাতদিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র তাদের প্রকৌশলী হিসেবে গড়ে তুলেছে জনগণের সেবা প্রদানের জন্য। তাই যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি জানান, দায়িত্ব পালনে সততা ও নৈতিকতা সবচেয়ে বড় শক্তি, আর অনৈতিক চর্চা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ কাজে অপচয় রোধে সরকারের প্রতিশ্রুতি উল্লেখ করে মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাই এখন সময়ের দাবি। নতুন কর্মকর্তাদের উদ্ভাবনী চিন্তা, নতুন উদ্যোগ গ্রহণ এবং দায়িত্বের প্রতি নিষ্ঠাই এ খাতকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, নবীন কর্মকর্তারাই ভবিষ্যতের কান্ডারি। সড়ক নিরাপত্তা ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে তাদেরই নেতৃত্ব দিতে হবে। অন্য প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান নবীনদের মেধা ও দক্ষতার যথাযথ প্রয়োগে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। প্রশিক্ষণার্থীদের পক্ষে সহকারী প্রকৌশলী নাসির আহমেদ ও জান্নাতুল নাঈম প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরে জানান, এই কোর্স তাদের পেশাগত দক্ষতা ও নৈতিক চেতনা আরও সুদৃঢ় করেছে। সভাপতির বক্তব্যে সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক সিভিল সার্ভিস রুলস মেনে সেবাভিত্তিক প্রশাসন গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। সাত দিনের এই প্রশিক্ষণে প্রকল্প ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, আর্থিক শৃঙ্খলা ও প্রশাসনিক কাঠামোসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





মন্তব্য