২০ ফেব্রুয়ারি, ২০২২
অস্ট্রেলিয়া › জাতীয়

চিত্র:কুইন| |ক্রেডিট : ইন্টারনেট
এবারে কোরোনা পজেটিভ হয়েছেন রানী ২য় এলিজাবেথ৷ বামিংহাম প্রাসাদ এ খবর নিশ্চিত করেছে৷ রানী খুব মৃদু কোরোনা উপসর্গে ভুগছেন বলে জানানো হয়েছে৷ বামিংহাম প্রাসাদের খবরে বলা হয়েছে আগামী এক সপ্তাহে রানী খুব সামান্য দায়িত্ব পালন করবেন৷ তিনি বড় ধরনের কোনো দায়িত্ব পালন করবেন না৷ প্রাসাদ জানিয়েছে, তিনি ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন এবং নিয়ম মেনে চলছেন৷ ৯৫ বছরের রানীর কোরোনা আক্রান্ত হওয়ার আগে তার পরিবারের অন্য সদস্যদের করোনা পজেটিভ ধরা পড়ে৷ বড় ছেলে প্রিন্স চার্লস ও পুত্রবধু ক্যামিলিয়াও করোনা পজেটিভ বলে জানানো হয়েছিল৷ রানী এলিজাবেথ ২য় কোরোনার তিনটি টিকা নিয়েছিলেন৷ তার করোনা পজেটিভ হওয়ার খবরে প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করেছেন৷ বরিস লিখেছেন, মহামান্যের দ্রুত আরোগ্য কামনা করি৷ এছাড়াও বিশ্বব্যাপী নেতারা তার আরোগ্য কামনা করছেন৷
মন্তব্য:০