শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


১৯ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান| |ক্রেডিট : ইন্টারনেট

রাজনৈতিক পক্ষপাত নয়, দেশপ্রেম ও সততায় দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবার মানসিকতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিনের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বিসিএস প্রশাসন একাডেমি। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান ভিত্তি। কর্মকর্তাদের নিজেদের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। কেবল আনুষ্ঠানিকতা পালনের জন্য কর্মশালা বা কর্মসূচি নয়, বরং জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনা ও রাষ্ট্রীয় নীতি প্রণয়নে নির্ভুল তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজন রয়েছে। অতীতে বিভিন্ন খাতে ভুল ও বিভ্রান্তিকর পরিসংখ্যান ব্যবহারের অভিযোগ তুলে তিনি নির্ভরযোগ্য তথ্যভিত্তিক নীতি প্রণয়নের আহ্বান জানান। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও রেমিট্যান্স খাতকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, কৃষিভিত্তিক শিল্পের সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রসার প্রয়োজন। পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়েও সরকারের চিন্তাভাবনার কথা উল্লেখ করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও নীতিমালার আলোকে প্রশাসনের দায়িত্ব হচ্ছে যথাযথ কর্মসূচি ও প্রকল্প গ্রহণ করে সেগুলো নিয়ম অনুযায়ী বাস্তবায়ন করা। তিনি কর্মকর্তাদের বিধিবিধান মেনে দায়িত্ব পালনের পাশাপাশি নির্বাচিত সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।





মন্তব্য