শিরোনাম
‘সবার আগে বাংলাদেশ দর্শনে অর্থনীতি ও পরিবেশের সমন্বয়’: আন্টালিয়ায় কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** ‘খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার’: হুতি হামলার ঝুঁকি ও ভ্রমণ সতর্কতায় কাতার বিশ্বকাপ বর্জন যুক্তরাষ্ট্রের *** ‘ডাইনোসরদের লবিং ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির আছে’: কপ-৩১-এ আন্তোনিও গুতেরেসের কড়া বার্তা *** ‘বেতনের অর্ধেক চলে যায় বাড়িভাড়ায়’: মাদ্রিদ-বার্সেলোনায় প্রায় পৌনে লাখ লাখ মানুষের বিক্ষোভ, ব্যবসায়ীদের সমালোচনা *** ‘মালয়েশিয়া গিয়ে কাজ না পেলে এজেন্সির বিরুদ্ধে শাস্তি’: অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


৩ নভেম্বর, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।| |ক্রেডিট : ইন্টারনেট

রাজধানীতে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ শুরু: প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ঢাকায় শুরু হয়েছে ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’—এই সময়োপযোগী স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মঞ্চে গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সদস্যগণ, সরকারের নীতি-নির্ধারক ও সচিব পর্যায়ের কর্মকর্তা ছাড়াও সৌরশক্তি খাতের শীর্ষ উদ্যোক্তা ও অংশীজনেরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই এক্সপোর মাধ্যমে দেশে গৃহস্থালি ও শিল্প পর্যায়ে সৌরবিদ্যুতের প্রসার আরও ত্বরান্বিত হবে এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে। তথ্যসূত্র: বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ তথ্য কেন্দ্র ও জ্বালানি বিভাগ।





মন্তব্য