শিরোনাম
বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা *** শি জিন পিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন পুতিন *** টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার *** জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতায় ব্রাজিলের সমর্থন, ব্রিকসে অন্তর্ভুক্তির আশ্বাস *** ইউক্রেনে ত্রাণবাহী গাড়িতে ড্রোন হামলা ***




↠নিজস্ব প্রতিবেদক


২২ অক্টোবর, ২০২১

স্বদেশ › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:ইকবাল| |ক্রেডিট : Internet

পূজামণ্ডপে কোরআন রাখা ইকবাল আটক

কুমিল্লায় মন্দিরের পূজামণ্ডপে কোরআন রাখা সেই ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সমুদ্র সৈকত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে কুমিল্লা পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘রাতে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ঘোরাঘুরির সময় সন্দেহজনক মনে হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আরও নিশ্চিত হওয়ার জন্য রাতেই ইকবালকে কুমিল্লা জেলা পুলিশের কাছে পাঠানো হয়েছে। তবে ধরে নিতে পারেন আমরা সেই ইকবালকে আটক করতে সক্ষম হয়েছি।’ গত ১৩ অক্টোবর ভোরে নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। এরপরই দেশের কয়েকটি স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। ঘটনার জেরে ওই দিন চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দুদের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ জন নিহত হয়।





মন্তব্য