শিরোনাম
‘সবার আগে বাংলাদেশ দর্শনে অর্থনীতি ও পরিবেশের সমন্বয়’: আন্টালিয়ায় কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** ‘খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার’: হুতি হামলার ঝুঁকি ও ভ্রমণ সতর্কতায় কাতার বিশ্বকাপ বর্জন যুক্তরাষ্ট্রের *** ‘ডাইনোসরদের লবিং ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির আছে’: কপ-৩১-এ আন্তোনিও গুতেরেসের কড়া বার্তা *** ‘বেতনের অর্ধেক চলে যায় বাড়িভাড়ায়’: মাদ্রিদ-বার্সেলোনায় প্রায় পৌনে লাখ লাখ মানুষের বিক্ষোভ, ব্যবসায়ীদের সমালোচনা *** ‘মালয়েশিয়া গিয়ে কাজ না পেলে এজেন্সির বিরুদ্ধে শাস্তি’: অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার ***




↠নিজস্ব প্রতিবেদক


২০ অক্টোবর, ২০২১

স্বদেশ › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:সিলেট ছাত্রদলের সভা| |ক্রেডিট : ইন্টারনেট

পুলিশের বাধায় সিলেট ছাত্রদলের সভা পন্ড

পুলিশি বাধায় পণ্ড হয়েছে সিলেট জেলা ছাত্রদলের কর্মী সভা। বুধবার বিকাল তিনটায় সিলেটের সুরমা উপজেলা চন্ডিপুর এলাকায় এ সভার আয়োজন করা হয়। কিন্তু কর্মীসভাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই ওই এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। একসময় সেখানে সেখানে সভা না করার জন্য বলা হয় বাহিনীর পক্ষ থেকে। পরে বিকল্প হিসেবে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে সভার আয়োজন করলে সেখানেও বাধা দেয় পুলিশ। জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, বুধবার সিলেট জেলা, উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিটের কর্মীসভা ছিলো চন্ডিপুরে। আমাদের কর্মীসভার সময় ছিলো বিকাল তিনটায়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দুপুর ১টা থেকে ওই এলাকায় মাইকিং করে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। আমরা বিকল্প একটি জায়গায় সভা করতে সেখানে যাওয়ার পথে পুলিশ আমাদের গাড়ি বহরে বাধা দেয়।





মন্তব্য