শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে জোর, রামপালে ৪৬০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্যোগ *** বন্ধ পত্রিকা চালুর তাগিদ, সাংবাদিকদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির *** এসআরবি বিল সংসদে তোলার সুপারিশ, র‌্যাবের জনবল-অবকাঠামো কাজে লাগানোর তাগিদ *** গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি *** ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে আরও ১,৫৭১ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১২ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:প্রযুক্তি,জ্বালানি ও অবকাঠামোয় মার্কিন বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে বৈঠক| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

প্রযুক্তি,জ্বালানি ও অবকাঠামোয় মার্কিন বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে বৈঠক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে। বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশবের নেতৃত্বাধীন মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার, পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহুমাত্রিক এবং দীর্ঘদিনের। এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে বাণিজ্য ও বিনিয়োগসহ অর্থনৈতিক সহযোগিতার সুযোগ কাজে লাগানো প্রয়োজন। বাংলাদেশে মার্কিন বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান সুযোগ ও সম্ভাবনাময় খাতের কথা তুলে ধরে তিনি বলেন, সরকার একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। বিনিয়োগকারীদের সহযোগিতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রেও সরকারের প্রতিশ্রুতির কথা জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং এ সময়ে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারত্ব গড়ে উঠলে তা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং জ্ঞান বিনিময়েও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সাক্ষাতে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশব বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে তিনি ব্যবসায়িক সহযোগিতাকে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাউন্সিলের আগ্রহের কথা জানান। বৈঠকে শিল্প ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র নিয়েও মতবিনিময় করা হয়। উভয় পক্ষ ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ আরও বাড়ানো এবং পারস্পরিক অংশীদারত্ব গভীর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়। তারা মনে করে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের মধ্যে আরও নিবিড় যোগাযোগ দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন গতি দিতে পারে। সূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়।





মন্তব্য