শিরোনাম
শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির: স্বরাষ্ট্রমন্ত্রী *** ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরী করা হবে-সমাজকল্যাণ মন্ত্রী *** পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের সামাজিক উৎসব: দীপেন দেওয়ান ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১৩ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক › সামরিক

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনে প্রতিরক্ষা ব্যয় ১ দশমিক ৯৪ ট্রিলিয়ন ইউয়ান| |ক্রেডিট : সিসিটিভি

প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির ঘোষণা বেইজিংয়ের

২০২৬ সালের সাধারণ সরকারি বাজেটে প্রতিরক্ষা ব্যয় ১ দশমিক ৯৪ ট্রিলিয়ন ইউয়ান নির্ধারণ করেছে চীন, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ বেশি। মঙ্গলবার বেইজিংয়ে এ তথ্য জানান চীনের জাতীয় গণকংগ্রেসে (এনপিসি) পিপলস লিবারেশন আর্মি ও সশস্ত্র পুলিশ বাহিনীর প্রতিনিধিদলের মুখপাত্র চাং সিয়াওকাং। তিনি জানান, মোট বাজেটের মধ্যে কেন্দ্রীয় সরকারের ব্যয় ১.৯১ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের বাস্তবায়িত বাজেটের তুলনায় প্রায় ৭ শতাংশ বৃদ্ধি। চাং বলেন, চীন জাতীয় প্রতিরক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের সমন্বিত বিকাশের নীতি অনুসরণ করে প্রতিরক্ষা ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে। সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষার পাশাপাশি চীনা বৈশিষ্ট্যের সামরিক আধুনিকায়নের প্রয়োজন মেটাতে প্রতিরক্ষা ব্যয় ধীরে ধীরে বাড়ানো হয়েছে। মুখপাত্র বলেন, এ বছরের অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয় প্রধানত চারটি ক্ষেত্রে ব্যবহার করা হবে। এর মধ্যে রয়েছে সামরিক আধুনিকায়ন জোরদার করা, যৌথ সামরিক অভিযান ব্যবস্থার উন্নয়ন, উন্নত অস্ত্র ও প্রযুক্তি উন্নয়ন এবং সামরিক বাহিনীর দক্ষতা উন্নয়নে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ জোরদার, মানবসম্পদ নীতি উন্নয়ন এবং উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাদার সেনা সদস্য তৈরি করা। তথ্য ও ছবি: সিসিটিভি।





মন্তব্য