শিরোনাম
ওরা জেগেছিল একটি অমৃত গানে *** রাশিয়ার দুটি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার দাবি *** জেদ্দায় সৌদি, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি আজ *** থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিতে ৭ জন নিহত *** টাইফুন ‘ডলফিন’ ঘিরে জাপানে জরুরি প্রস্তুতি,সরিয়ে নেওয়া হচ্ছে লাখো মানুষ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


৬ আগস্ট, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর| |ক্রেডিট : ইন্টারনেট

প্রথম দিনেই উপচে পড়া ভিড় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে

দীর্ঘ প্রতীক্ষার পর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনের পর প্রথম দিনেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে মুখর হয়ে ওঠে জাদুঘর প্রাঙ্গণ। নির্ধারিত ৯০০টি টিকিট অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাওয়ায় অনেক আগ্রহী দর্শনার্থী প্রবেশের সুযোগ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকেই রাজধানীর জাদুঘর প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। পরিবার, বন্ধু, সহযোদ্ধা ও বিভিন্ন বয়সের মানুষ জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে জানতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করেন। অনেক দর্শনার্থী জানান, জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবসে উদ্বোধনের দিনই সীমিত পরিসরে হলেও সাধারণ মানুষের জন্য জাদুঘর খুলে দেওয়া হলে ভালো হতো। দূর-দূরান্ত থেকে আসা বহু মানুষ সেদিন প্রবেশ করতে না পেরে ফিরে যেতে বাধ্য হয়েছেন। কেউ কেউ প্রবেশমূল্য ৫০ টাকা পুনর্বিবেচনারও আহ্বান জানান। রামপুরা থেকে আসা দর্শনার্থী কামাল আহমেদ বলেন, জুলাই আন্দোলনের স্মৃতিগুলো কাছ থেকে দেখার জন্য তিনি এসেছেন। তার মতে, উদ্বোধনের দিনও সীমিত সংখ্যক সাধারণ দর্শনার্থীর প্রবেশের সুযোগ রাখা হলে অনেকের প্রত্যাশা পূরণ হতো। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং প্রদর্শনীগুলো সুষ্ঠুভাবে উপভোগের সুযোগ নিশ্চিত করতে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সকাল ১১টা, দুপুর ১টা এবং বিকেল ৪টায় তিনটি পৃথক সেশনে ৩০০ জন করে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। কর্তৃপক্ষ আরও জানায়, প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিট কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত ভিড় এড়াতে দর্শনার্থীদের আগাম টিকিট সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই আন্দোলনের ঘটনাপ্রবাহ তুলে ধরার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই জাদুঘরে আন্দোলনের আলোকচিত্র, ভিডিওচিত্র, বিভিন্ন দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী এবং স্মারক সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।এর আগে বুধবার জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের দিন এটি শুধুমাত্র শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত রাখা হলেও বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ শুরু হয়।

News Picture

image : ছবি:জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর | credit : ইন্টারনেট






মন্তব্য