শিরোনাম
কঠিন পরীক্ষা উতরে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ইংল্যান্ডকে সামনে দেখছেন মেসি *** নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত নিহত *** জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া ছাড় দেবে না যুক্তরাষ্ট্র *** তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ মানে না চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** কৌশলগত সহযোগিতা জোরদারে চীন-উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের আলোচনা ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


৭ এপ্রিল, ২০২৬

স্বদেশ › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে লিবিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ| |ক্রেডিট : ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে লিবিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুলমুতালিব এস এম সুলায়মান ০৬ এপ্রিল ২০২৬ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতা পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিবিয়া সরকারকে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীদের কর্মসংস্থান এবং বাংলাদেশ থেকে চিকিৎসা কর্মী নিয়োগের সাম্প্রতিক উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আটকে পড়া নাগরিকদের প্রত্যাবাসনে সহযোগিতার জন্য লিবিয়ান কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প এবং জনশক্তি খাতে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশ-লিবিয়া যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব উত্থাপন করেন। রাষ্ট্রদূত সুলায়মান জ্বালানি ও জনশক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে লিবিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রতি অব্যাহত সহায়তার আশ্বাস প্রদান করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়সহ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে নিয়মিত বৈঠক ও উচ্চ পর্যায়ের সফরের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদারে লিবিয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।





মন্তব্য