শিরোনাম
তেহরানে বিমান হামলার পর ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ, উদ্ধার ৯৬০ জন *** চীন-মার্কিন দুই দেশের জনগণের যোগাযোগেই স্থিতিশীল সম্পর্ক: সি *** ‘চীন হুমকি’ তত্ত্বে উত্তেজনা বাড়াচ্ছে টোকিও *** তাইওয়ান প্রণালিতে উত্তেজনার বিপরীতে শান্তির আহ্বান *** উচ্চমানের উন্নয়নে চীনের উন্মুক্তকরণে নতুন ধাপ ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


৭ এপ্রিল, ২০২৬

স্বদেশ › পরিবেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:পরিবেশ মন্ত্রীর সঙ্গে SACEP মহাপরিচালক| |ক্রেডিট : পরিবেশ মন্ত্রণালয়

পরিবেশ মন্ত্রীর সঙ্গে SACEP মহাপরিচালকের সাক্ষাৎ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে South Asia Cooperative Environment Programme (SACEP)-এর মহাপরিচালক Norbu Wangchuk আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সদস্যভুক্ত দেশগুলোর বায়ু দূষণ ও পানি দূষণ রোধ, প্লাস্টিক কমানো, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বর্জ্য ব্যবস্থাপনা, ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। মন্ত্রী SACEP-এর সঙ্গে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণের বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি আরো বলেন, সরকার বায়ুদূষণ, পানি দূষণ, শব্দদূষণ, সামুদ্রিক দূষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকারের ইশতেহার অনুযায়ী বছরে ৫ কোটি করে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। এক্ষেত্রে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। SACEP-ভুক্ত দেশগুলোতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন SACEP--এর মহাপরিচালক। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

News Picture

image : পরিবেশ মন্ত্রীর সঙ্গে SACEP মহাপরিচালক | credit : পরিবেশ মন্ত্রণালয়






মন্তব্য