শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


১৮ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:প্রধানমন্ত্রী তারেক রহমান| |ক্রেডিট : ইন্টারনেট

পরিবেশ দূষণ রোধে নতুন উদ্যোগ, ইটভাটা ও হর্ন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান প্রধানমন্ত্রীর

বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ইটভাটা থেকে সৃষ্ট বায়ু দূষণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং রাজধানী ঢাকায় যানবাহনের অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও দূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদন সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহারের কারণে সৃষ্ট শব্দদূষণ নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার আদলে হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে শব্দদূষণ শনাক্ত ও নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী রাজধানীর সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। একই সঙ্গে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে ঢাকার আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে দ্রুত অটোমেটিক ট্রাফিক লাইট স্থাপনের ওপর জোর দেন। বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়।





মন্তব্য