শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২১ জুন, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:প্রধানমন্ত্রী তারেক রহমান| |ক্রেডিট : ইন্টারনেট

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে অর্থনীতি ও বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং উন্নয়ন অংশীদারিত্ব জোরদার করাই এই সফরের প্রধান লক্ষ্য বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২১ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফরের পর তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চীন সফরে অংশ নেবেন। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, সফরগুলোকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ সৃষ্টি হবে। তিনি জানান, মালয়েশিয়া সফরে শ্রমবাজারে সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, সংযোগ বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে। চীন সফরকালে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের আশা প্রকাশ করে পররাষ্ট্রসচিব বলেন, মোট ১৫ থেকে ১৭টি দলিল স্বাক্ষরিত হতে পারে। এ সময় তিস্তা প্রকল্পসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হবে। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। পরদিন তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া দালিয়ানে অনুষ্ঠিতব্য সামার দাভোস ফোরামে অংশ নিয়ে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই প্রবৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম শহিদুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (২০ জুন ২০২৬)।





মন্তব্য