শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


১৪ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন।| |ক্রেডিট : ইন্টারনেট

প্রধানমন্ত্রীর অনুমোদনের পরই উদ্বোধন হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ অতি শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন এবং সুবিধাজনক সময় নির্ধারণের পর জাদুঘরটি উদ্বোধন করা হবে। বর্তমানে এর নির্মাণ ও সংস্কারকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলাও উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, জাদুঘর পরিচালনার জন্য ইতোমধ্যে একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে নবগঠিত পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় স্থায়ী জনবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে। জাদুঘর উদ্বোধনে বিলম্বের কারণ ব্যাখ্যা করে নিতাই রায় চৌধুরী বলেন, প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গভাবে পরিচালনার জন্য স্থায়ী জনবল কাঠামো, অর্গানোগ্রাম এবং সংশ্লিষ্ট বিধিমালার কিছু সংশোধন প্রয়োজন হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লেগেছে। তবে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে দ্রুত জাদুঘরটি উদ্বোধন করা হবে। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান এবং ছাত্র-জনতার আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই এ জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার এটিকে দীর্ঘমেয়াদি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ১৫ জুলাই থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে এসব কর্মসূচি সফলভাবে প্রচারে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি। সূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।





মন্তব্য