১৪ ফেব্রুয়ারি, ২০২৫
প্রবাস › জাতীয়

চিত্র:উপদেস্টার সাথে দেখা করার চিত্র| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ
ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ এর একটি দক্ষ ডেলিগেঁশন টিম বিগত ৫ ডিসেম্বর অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপেদষ্টা ড. ইউনুসের সাথে সাক্ষাৎ করে ১১টি সংস্কার প্রস্তাবনা দাখিল করে৷ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডা, মালেয়িশয়া, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া সহ বিশ্বের প্রায় ১২ টি দেশের ৩০ জন প্রতিনিধি এতে যোগ দেন। আমাদের ডেলিগেশেনর পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে তারঁ মধ্যে NRB issue ছিলো অন্যতম। সেখানে খুব স্পষ্টভাবে পাওয়ার অব এটর্নি এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত জটিলতা বিষয়টি খুব শক্তভাবে তুলে ধরা হয়েছিলো। পরবর্তীতে এ বিষয়ে VFGB বিভিন্ন ডিলেগেটশন আলাদাভাবে সংস্কার কমিটিসহ বিভিন্ন ঊর্ধতন কর্মকর্তাদের সাথে লবিং করেন। VFGB এর পক্ষ থেকে ঢাকা ও সিলেটে সভা ও প্রেস কনফারেন্স করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলো । ৫ ডিসেম্বরের সেই সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের অতীত কার্যকলাপের সাফল্যের জন্য নিজ স্বাক্ষরিত The triumph of july বইটি সবার উপস্তিতিতে সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর হাসনাত মুহাম্মদ হোসেইনকে উপহার দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীগন পাওয়ার অব এটর্নি নিয়ে অনেক রকমের সমস্যা তথা হয়রানির সম্মুখীন হতে হতো। বিগত সরকারের বিভিন্ন নেতারা লন্ডনে এসে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোন পদক্ষেপই নেননি। আজ সরকার আমাদের এই দাবীর প্রতি সমর্থন জানিয়ে একটি প্রজ্ঞাপন দিয়েছেন যে এখন থেকে আর কোন নাগরিকের পাওয়ার অব এটর্নির ক্ষেত্রে যে কোন পরিচয় পত্র যেমন বাংলাদেশেী পাসপোর্ট, NID ভিসা, পরিচয় পত্র, জন্ম সনদ, শিক্ষাসনদ, এমনকি মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট বা বাংলাদেশী জাতীয়তা জ্ঞাত হওয়া যায় এমন যে কোন সরকারী দলিলের ভিত্তিতেও পাওয়ার অব এটর্ণি করা যাবে। আগে যে নিয়ম ছিলো তা আর থাকলো না। VFGB মনে করে এই সিদ্ধান্তের কারণে লক্ষ লক্ষ প্রবাসী উপকৃত হবে৷ আর অতীতের মতো ভ্যালিড পাসপোর্ট বিড়ম্ভনায় পড়তে হবে না। VFGB অন্তবর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগামীতে অন্যান্য যে সব সংস্কার প্রস্তাবনা দেয়া হয়েছে তাও বাস্তবায়িত হবে বলে আশা পোষণ করেছে। সংগঠনটির পক্ষে প্রেসিডেন্ট ড. হাসানাত হোসাইন ও এক্সিকিউটিভ ডাইরেক্টর, অস্ট্রেলিয়া, ড. হুমায়র চৌধুরী এই প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন৷
মন্তব্য:০