শিরোনাম
শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** বাংলাদেশ-পাকিস্তান সীমান্তবর্তী জেলা নিয়ে বিশেষ অনুসন্ধানে ভারত, এক বছরে প্রতিবেদন দেবে প্যানেল *** যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন; আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার ***




↠নিজস্ব প্রতিবেদক


১২ এপ্রিল, ২০২৩

স্বদেশ › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:ড.হুমায়র চৌধুরী রানা| |ক্রেডিট : নিজস্ব

প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এর সাথে ডঃ হুমায়ের চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

গত ২৭ শে মার্চ সোমবার বাংলাদেশ সরকারের প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সরকারী অফিসে তার সাথে সৌজন্য সাক্ষাত করেন জালালাবাদ এসোসিয়েশন অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ হুমায়ের চৌধুরী রানা। সাক্ষাৎকালে সিলেটের বর্তমান এবং ভবিষ্যতের বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে তারা উভয় আলোচনা করেন । ডঃ হুমায়ের চৌধুরী রানা সিলেটের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা মাননীয় মন্ত্রীর কাছে তুলে ধরেন । তিনি বিগত দিনে সিলেটে প্রাকৃতিক দুর্যোগে অস্ট্রেলিয়া প্রবাসী সিলেটের মানুষের ভূমিকা মন্ত্রীর নিকট তুলে ধরেন। মাননীয় মন্ত্রী প্রবাসী সিলেটিদের বিগত দিনের অবদানের প্রশংসা করেন। এছাড়াও ডঃ হুমায়ের চৌধুরী রানা ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ এর পক্ষ থেকে অস্ট্রেলিয়া সরকার কর্তৃক ইদানীং কালে শ্রমিক নিয়োগের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতার জোর তদবির করার আহ্বান জানান । ভয়েজ ফর গ্লোবাল বাংলাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ শাখার এক্সিকিউটিভ ডিরেক্টর ডঃ হুমায়ের চৌধুরী রানার কথা মাননীয় মন্ত্রী ধৈর্য সহকারে শোনেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন।





মন্তব্য