শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** নবায়নযোগ্য জ্বালানিতে জোর, রামপালে ৪৬০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্যোগ *** বন্ধ পত্রিকা চালুর তাগিদ, সাংবাদিকদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির *** এসআরবি বিল সংসদে তোলার সুপারিশ, র‌্যাবের জনবল-অবকাঠামো কাজে লাগানোর তাগিদ ***




↠মিজানুর রহমান সুমন


৫ জুলাই, ২০২২

কমিউনিটি › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:পোস্টার| |ক্রেডিট : নিজস্ব

প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সম্মানিত করার প্রক্রিয়া শুরু হয়েছে

অনেক বছর ধরে নিয়মিত লেখালেখি ও সংবাদ পরিবেশন করে আসছেন অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিকেরা৷ এগুলোর মধ্যে আছে প্রিন্ট মিডিয়া,ইলেকট্রনিক মিডিয়া অডিও ও ভিজ্যুয়াল৷ অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ ক্রমবর্ধমান মানুষের জন্য খবরের চাহিদাও বেড়েছে৷ বিশেষ করে প্রবাসে বাংলায় খবর পড়া ও দেখার চাহিদা মেটাতে সাংবাদিকদের প্রায় ফ্রী সার্ভিস দিতে হয়৷ অন্যান্য পেশার পাশাপাশি সাংবাদিকতাটিও চালিয়ে যেতে হয়৷ কিন্তু তাদের এই মহান কাজটির সেরকম স্বীকৃতি কখনো দেয়া হয়নি৷ এবারে তাদেরকে সম্মাননা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে৷ এমপি শওকত মোসেলমানের পৃষ্ঠপোষকতায় এবার বাংলাদেশী কম্যুনিটির সাংবাদিক ও সংবাদ জগতের সাথে জড়িতদের সম্মাননার এই কাজটিতে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার সাংবাদ মাধ্যমের কর্মীদের বৃহত্তর সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব। আয়োজকেরা জানান এটা হবে একটি নিরপেক্ষ পুরস্কার৷ পুরস্কারের জন্য বাছাই কমিটি করা হয়েছে৷ বাছাই কমিটিতে থাকছেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন৷ নমিনেশনের জন্য আবেদন করতে অনুরোধ করা হয়েছে৷ নমিনেশন সাবমিট করার শেষ সময় ১০ জুলাই৷ নমিনেশন বোর্ড ১৩ থেকে ২০ জুলাইয়ের মধ্যে তাদের সিদ্ধান্ত দিবেন৷ এরপরে আগামী ২৯ জুলাই আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরস্কার দেয়া হবে৷

News Picture

image : পোস্টার | credit : নিজস্ব






মন্তব্য