শিরোনাম
তেহরানে বিমান হামলার পর ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ, উদ্ধার ৯৬০ জন *** চীন-মার্কিন দুই দেশের জনগণের যোগাযোগেই স্থিতিশীল সম্পর্ক: সি *** ‘চীন হুমকি’ তত্ত্বে উত্তেজনা বাড়াচ্ছে টোকিও *** তাইওয়ান প্রণালিতে উত্তেজনার বিপরীতে শান্তির আহ্বান *** উচ্চমানের উন্নয়নে চীনের উন্মুক্তকরণে নতুন ধাপ ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২৬ ফেব্রুয়ারি, ২০২৬

স্বদেশ › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:শহীদের প্রতি শ্রদ্ধা| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে

জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে সোমবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের যথার্থ ও পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটি অপচেষ্টা হয়েছিল। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আস্থা রাখে না—তাদের পক্ষেই এমন ঘটনা ঘটানো সম্ভব। শহিদ পরিবারসহ জাতিকে আশ্বস্ত করতে চাই—যথাযথ বিচার অবশ্যই হবে।” মন্ত্রী স্মরণ করেন, ২০০৯ সালের মর্মান্তিক এ ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা প্রাণ হারান, যা বিশ্ব ইতিহাসের অন্যতম বর্বর হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত। তিনি জানান, তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি করলেও তার প্রতিবেদন আলোর মুখ দেখেনি। অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের দেওয়া প্রতিবেদন হাতে এসেছে বলে উল্লেখ করে তিনি বলেন, “নতুন কমিশন গঠনের প্রয়োজন নেই। আগের কমিশন যথাযথভাবে তদন্ত করেছে। বিচারাধীন মামলাগুলোর প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে এবং কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।” এদিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বিজিবির মহাপরিচালকসহ বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিরা বনানী কবরস্থানে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে সেনানিবাসে দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। রিপোর্ট – ২ জাতীয় শহিদ সেনা দিবসে মন্ত্রীর অঙ্গীকার: নৃশংস হত্যাকাণ্ডের সত্য উদঘাটন নিশ্চিত করা হবে জাতীয় শহিদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার যে কোনো মূল্যে সম্পন্ন করা হবে। তিনি জানান, “সেনাবাহিনীকে দুর্বল করা এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছিল। ভবিষ্যতে এমন ঘটনা রোধে সত্য উদঘাটন অত্যন্ত জরুরি।” মন্ত্রী বলেন, তৎকালীন সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশিত হয়নি, তবে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত স্বাধীন তদন্ত কমিশন বিস্তারিত কাজ করেছে। সেই রিপোর্ট সরকার হাতে পেয়েছে। তিনি আরও বলেন, “আমরা নতুন কমিশন করছি না। ইতিমধ্যে যেটা করা হয়েছে, সেটিই যথেষ্ট। বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দিকে এগোবে এবং কমিশনের অন্যান্য সুপারিশ বাস্তবায়ন করা হবে।” তিনি জানান, শহিদ সেনা দিবস উপলক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। শ্রদ্ধা নিবেদনে তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

News Picture

image : শহীদের প্রতি শ্রদ্ধা | credit : ছবি: সংগৃহীত






মন্তব্য