শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: আইসিটি মন্ত্রী *** ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪ হাজার ছাড়াল ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৮ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:ফিলিপাইনে মিন্দানাওয়ে ৭.৮ মাত্রার ভূমিকম্প| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

ফিলিপাইনে মিন্দানাওয়ে ৭.৮ মাত্রার ভূমিকম্প : সুনামি সতর্কতা

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ভূমিকম্পের পর ফিলিপাইন ছাড়াও ইন্দোনেশিয়া ও জাপান সুনামি সতর্কতা জারি করেছে। সোমবার স্থানীয় পুলিশ জানায়, প্রবল কম্পনে বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে এবং অন্তত ৩৭টি বাণিজ্যিক ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ধ্বংসস্তূপে কেউ আটকা পড়ে আছে কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকারীরা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। ভূমিকম্পের পর উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ফিলিপাইন প্রশাসন। সম্ভাব্য সুনামি ঝুঁকি বিবেচনায় স্থানীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস) জানিয়েছে, মূল ভূমিকম্পের পর স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত ১৩৮টি অনুকম্পন রেকর্ড করা হয়েছে। এসব অনুকম্পনের মাত্রা ছিল ১ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৭ পর্যন্ত। কর্তৃপক্ষের মতে, ঘন ঘন অনুকম্পনের কারণে উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে কাজ করছে। সূত্র: বিবিসি।





মন্তব্য