শিরোনাম
প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির ঘোষণা বেইজিংয়ের *** দক্ষিণ-দক্ষিণ সহযোগিতায় চীনের ভূমিকা আরও জোরালো *** ইরান হামলায় উদ্বেগ প্রকাশ চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের *** ইরান সংকটে আন্তর্জাতিক সমন্বয়ের ওপর জোর চীন-পাকিস্তানের *** নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনায় উন্নয়নের গতি বাড়াতে চীনের প্রস্তুতি ***




↠নিজস্ব প্রতিবেদক


১৪ অক্টোবর, ২০২১

খেলা › ক্রিকেট

মন্তব্য:০

News Picture

চিত্র:sakib| |ক্রেডিট : cricinfo

ফাইনালে সাকিবের কলকাতা

অঘোষিত ‘সেমিফাইনালে’ প্রবল চাপ নিয়ে ম্যাচ জিতলো সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। শ্বাসরুদ্ধকর ম্যাচে ছক্কা মেরে কলকাতার ৩ উইকেটের জয়ের সঙ্গে ফাইনাল নিশ্চিত করেন রাহুল ত্রিপাঠি। বুধবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতার নিয়ন্ত্রিত বোলিংয়ে দিল্লি ক্যাপিটালস ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। জবাবে সহজ ম্যাচ কঠিন করে জিতলো কলকাতা। ২৫ বলে প্রয়োজন ছিল ১৩ রানের, তখনও হাতে ৯ উইকেট। কিন্তু সহজ এই ম্যাচটি কলকাতা জিতলো ১ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে! হারের পথে থাকা কলকাতার ফাইনাল নিশ্চিতের নায়ক ত্রিপাঠি। তার দারুণ এক শটে ছক্কা হতেই ফাইনালে নাম লিখে ফেলে সাকিবরা। শেষ ৪ ওভারে কলকাতার ব্যাটারদের চেপে ধরেন দিল্লির বোলাররা। ১৬তম ওভারের শেষ বলে নিতিশ রানাকে (১৩) শিমরন হেটমায়ারের তালুবন্দি করেন আনরিখ নর্কিয়া। ঠিক তখনই ভেঙে পড়ে কলকাতার ব্যাটিং লাইনআপ। ২৫ বলে ১৩ রানের সহজ লক্ষ্যটাকে কঠিন বানিয়ে ফেলেন শুভমান গিল, দিনেশ কার্তিক, ইয়োন মরগান, সাকিব ও সুনিল নারাইন দ্রুত ফিরে গেলে। শুভমান ছাড়া বাকি চার ব্যাটারের কেউই রানের খাতা খুলতে পারেননি! দলের মিডল অর্ডার যখন ব্যর্থ, তখন ত্রাতার ভূমিকাতে ত্রিপাঠি। চার নম্বরে নেমে সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখা ত্রিপাঠিই মূলত জয়ের নায়ক। শেষ ওভারে জয়ের জন্য যখন ৭ রান প্রয়োজন, তখন রবিচন্দ্রন অশ্বিনের পরপর ২ বলে ফিরে যান সাকিব ও নারাইন। প্রথম ৪ বলে মাত্র ১ রান আসায় শেষ ২ বলে জিততে প্রয়োজন পড়ে ৬ রান। অশ্বিনের হ্যাটট্রিকের সুযোগ আসা পঞ্চম বলে ত্রিপাঠি ঠাণ্ডা মাথায় বিশাল এক ছক্কায় কলকাতাকে ফাইনালে তুলে নেন। দম বন্ধ করা ম্যাচে হাঁফ ছেড়ে বাঁচে সাকিবরা।





মন্তব্য