শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা ***




↠নিজস্ব প্রতিবেদক


২৫ জুন, ২০২২

প্রবাস › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:অনুষ্ঠানের চিত্র| |ক্রেডিট : আল নোমান শামীম

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সিডনির ল্যাকেম্বায় উৎসবে মেতেছেন প্রবাসীরা

বহুকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন একসাথে বড় স্ক্রিনে দেখতে ও সেই মাহেন্দ্রক্ষণকে উদযাপন করতে সিডনির ল্যাকেম্বায় জড়ো হন প্রবাসীরা৷ গ্রামীন চটপটির সামনে এ উপলক্ষে করা বিশাল ব্যানারে দলে দলে ছবি তোলেন ললনারা৷ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই উৎসবে সবাইকে জড়ো করেছেন৷ স্থানীয় সময় ২৫ জুন বিকেল তিনটায় শুরু হয় এই উৎসব৷ দক্ষিনের মানুষের অবারিত সম্ভাবনার যে পথ আজকে খুলে যাচ্ছে,সেই ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকতে চাচ্ছেন সবাই৷ প্রবাসে আছেন বলে উৎসবের ঘাঁটতি নেই অনেকের৷ তবে এই আয়োজনে বিএনপির সমর্থক ও নেতাকর্মীদের অংশগ্রহণ দেখা যায়নি৷ পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ল্যাকেম্বায় উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত, আওয়ামী লীগ নেতা ড. আবুল হাসনাৎ মিল্টন, আবু তারিক,আল নোমান শামীম,মাকসুদুর রহমান চৌধুরী সুমন, সংগঠক ও আওয়ামী লীগ নেতা টুম্পা, সংগঠক পলি ফরহাদ, সময় টিভির সাংবাদিক আমিনুল রুবেল প্রমুখ৷

News Picture

image : অনুষ্ঠানের চিত্র | credit : নিজস্ব






মন্তব্য