শিরোনাম
কঠিন পরীক্ষা উতরে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ইংল্যান্ডকে সামনে দেখছেন মেসি *** নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত নিহত *** জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া ছাড় দেবে না যুক্তরাষ্ট্র *** তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ মানে না চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** কৌশলগত সহযোগিতা জোরদারে চীন-উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের আলোচনা ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৮ এপ্রিল, ২০২৬

স্বদেশ › অর্থনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম| |ক্রেডিট : ছবি:মন্ত্রণালয়

পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

'পাট খাতের উন্নয়নে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাননীয় প্রধানমন্ত্রী'র নির্দেশনায় দেশের সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের তৈরি স্কুল ব্যাগ কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হয়ে কাজ করছে সরকার। এতে জেডিপিসি অগ্রনী হয়ে কাজ করছে। ' শনিবার (১৮ এপ্রিল) তেজগাঁওস্থ মনিপুরীপাড়ায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (JDPC) আকস্মিক পরিদর্শন শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি একথা জানান। এসময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম জেডিপিসি'র সার্বিক কার্যক্রম ও বিপণন সেন্টার পরিদর্শন করে নানা দিক নির্দেশনা করেন তিনি। জেডিপিসি'র কার্যক্রমের প্রশংসা করে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম আরো বলেন,' পণ্যের গুণগত মান উন্নয়ন, নতুন ডিজাইন ও উদ্যোক্তা তৈরিতে জেডিপিসি'র কাজ করছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের চাহিদাকে কেন্দ্র করে এ প্রতিষ্ঠানকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। ' এ সময় জুট ভাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) মো: জাহিদ হোসেন, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহাদাত হোসেন কবির ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

News Picture

image : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম | credit : ছবি:মন্ত্রণালয়






মন্তব্য