শিরোনাম
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি *** ‘সবার আগে বাংলাদেশ দর্শনে অর্থনীতি ও পরিবেশের সমন্বয়’: আন্টালিয়ায় কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** ‘খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার’: হুতি হামলার ঝুঁকি ও ভ্রমণ সতর্কতায় কাতার বিশ্বকাপ বর্জন যুক্তরাষ্ট্রের *** ‘ডাইনোসরদের লবিং ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির আছে’: কপ-৩১-এ আন্তোনিও গুতেরেসের কড়া বার্তা *** ‘বেতনের অর্ধেক চলে যায় বাড়িভাড়ায়’: মাদ্রিদ-বার্সেলোনায় প্রায় পৌনে লাখ লাখ মানুষের বিক্ষোভ, ব্যবসায়ীদের সমালোচনা ***




↠সিডনি-বাংলা ডেস্ক :


১৯ অক্টোবর, ২০২৬

সাহিত্য › সাহিত্য

মন্তব্য:০

News Picture

চিত্র:পানশালার ঠিকানা!| |ক্রেডিট : ফারুক সৈয়দ

পানশালার ঠিকানা!

পানশালার ঠিকানা! - ফারুক সৈয়দ,পেন হাউস,সিল্কেবর্গ,ডেনর্মাক । জীবনানন্দ দাশের হরিণেরা আসে, হাসে আর গান গেয়ে খেলা করে আমার উঠোনে, শাকসবজির বাগানে। অন্ধরাতের রুপোলি জোছনার জোয়ারে। পুরো পরিবার, মা-মেয়ে আর বাবার আদরের বাছাধনেরা। হরিণী হেসে তাকায় মৃগালী চোখে, আমার জানালার পারে। ঔৎসুক্যের কমতি নেই— খোঁজে হেফাজতে-ঢাকা আমার অবয়ব, ঘরের আঁধারের আনাচে-কানাচে। কচি দাঁতে কাটে সেই মেয়ে এক গ্রাস ঢ্যাঁড়শ—কৌতূহল আর প্রশান্তির করমচার ডাল। তিতো স্বাদ টেরই পায় না যেন- লালশাক বা লাউয়ের ডগায়ও নেই ওদের কোনো অনীহা মোটেও। হেসে তাকায় আবারও আমার পানে। বড়োরা মৃগিনীর ওস্তাদি মেনে, প্রভুত্বের নেতৃত্বে, বৈদগ্ধ্যের টানে, নেমে আসে আধপাকা কামরাঙার নিচে- মুখে-চোখে ব্যঙ্গ-হাসি। আমি শিকারি নই— তবু ইচ্ছে জাগে … ঠাস-ঠাস! হাঁটু গেড়ে পড়ে যাক কলমীর পাশে বা কুলের নিচের বিছানায়। — এই রিকশা, যাবে? — কোথা যাবেন, দাদামশায়, এ সাতসকালে? — চলো, রবিঠাকুরের পানশালায় ঘুরে আসি। — দাদামশায়, রবিবাবুর তো ছিল পাঠশালা! পানশালার ঠিকানা নেই আমার জানা! — একই কথা, চলো ওই শালাতেই। যাবে যখন, চলো চাঁদ-বিবির পাশ দিয়েই যাই। উঁকি দিয়ে, টেনে ফেলে, দেখে নেব আমার দেওয়া রুপোলি চাদরের নিচে আছে কি না ওর যৌবনের জোয়ার এখনো!





মন্তব্য