শিরোনাম
শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** বাংলাদেশ-পাকিস্তান সীমান্তবর্তী জেলা নিয়ে বিশেষ অনুসন্ধানে ভারত, এক বছরে প্রতিবেদন দেবে প্যানেল *** যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন; আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২২ মে, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:বৃহস্পতিবার বন অধিদপ্তরের সভাকক্ষে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা| |ক্রেডিট : ছবি:মন্ত্রণালয়

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ

আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর টেকসই বৃদ্ধি ও সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার বন অধিদপ্তরের সভাকক্ষে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ক জাতীয় সেলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়সারাভাবে বৃক্ষরোপণে বিশ্বাস করে না। প্রতিটি গাছ যেন পরিবেশ ও দেশের জন্য কার্যকর অবদান রাখতে পারে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।” বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজ বলেন, বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি তাদের বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং দেশব্যাপী সমন্বিত বৃক্ষরোপণ কার্যক্রম জোরদারে বিভিন্ন পরামর্শ দেন। সভায় প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, টেকনিক্যাল এক্সপার্ট জামাইল বশীর জেবি , বন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।





মন্তব্য