শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** নবায়নযোগ্য জ্বালানিতে জোর, রামপালে ৪৬০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্যোগ *** বন্ধ পত্রিকা চালুর তাগিদ, সাংবাদিকদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির *** এসআরবি বিল সংসদে তোলার সুপারিশ, র‌্যাবের জনবল-অবকাঠামো কাজে লাগানোর তাগিদ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৮ আগস্ট, ২০২৬

সাহিত্য › সাহিত্য

মন্তব্য:০

News Picture

চিত্র:অভ্যুত্থান| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

ওরা জেগেছিল একটি অমৃত গানে

ওরা জেগেছিল একটি অমৃত গানে - ‎মো: খলিলুর রহমান ‎ ‎ ‎ওরা জেগেছিল একটি অমৃত গানে, ‎খুঁজে নিতে ফের মেধাবী মনের মানে। ‎ওরা জেগেছিল গেয়েছিল এক গান, ‎যে গানের মাঝে ঘটেছিল উত্থান। ‎ ‎জাগেনিতো ওরা এনেছিল দৃঢ় সাড়া, ‎জাগিয়েছিল যে সকল মনের পাড়া। ‎মন থেকে মনে প্রাণ থেকে প্রাণে মিল, ‎ওরা নেমেছিল করেছিল যে মিছিল। ‎সেই মিছিলের প্রতিটি প্রাণের রূপ, ‎দেখে হয়েছিল স্বৈরচারিণী চুপ! ‎তার আগে সে যে কেড়ে নিল বহু প্রাণ! ‎ওরা মরে নিতো মৃত্যুহীন ও প্রাণ ! ‎ ‎প্রাণ দিয়ে তারা মানব মানবী মাঝে, ‎দৃঢ় প্রত্যয় এনে দিয়েছিল; বাজে! ‎বাজে নাকাড়ার হৃদ ভেরি মন্থর! ‎গতি এনে দিল সাহসী প্রাণের ভোরে, ‎যে ভোরে জেগেছে বুক চেতা এক জাতি, ‎রক্ত সলিলে জ্বেলেছিল তারা বাতি। ‎বাতি জ্বেলেছিল আনাচে কানাচে আর, ‎আলোর জোয়ারে ভেসেছিল অন্তর! ‎ ‎আলোক যখন হৃদয় অলিন্দে জ্বলা, ‎কে রুখে তাদেরে পারেনি আত্মভোলা! ‎ওরা ভেবেছিল নিভে গেলে সব আলো, ‎আঁধারে করবে ক্রূর খেলা এলোমেলো। ‎তাদের সে সব অশুভ বাহুর বল, ‎গিয়েছিল থেমে রঞ্জিত করতল। ‎দ্রিম দ্রিম বাজে নাকাড়ার আয়োজন, ‎ওরা দিশেহারা থেমে গেল অনুক্ষণ! ‎ ‎জীবনের গান আজ মহাপ্রাণ দানে, ‎আমার ভাইয়েরা গেল যে অভ্যুত্থানে। ‎বোনেরাও দিল বাড়িয়ে তাদের হাত, ‎কেটে গেল এক দুখ অমানিশা রাত। ‎মানবতা গায় মানবতাবাদী গান, ‎হিমালয় সম সে গিরির উত্থান! ‎ঢাকা পড়ে গেল শত সহস্র টিলা, ‎মানবতা পেল মানব প্রাণের মালা। ‎ ‎বছর ঘুরে সে সেই দিনে আজ জাতি, ‎আবার জ্বেলেছে এখানে প্রাণের বাতি। ‎এই বাতি সেতো যেন তেন বাতি নয়, ‎শলতেটা জ্বলে রক্তের ফোয়ারায়! ‎মোর ভাই বোন রক্তের নদী দিয়ে, ‎বাতি জ্বেলে গেল যার আলো চলে প্রিয়ে। ‎মর্তধামেতে স্বর্গেরও দিকে ধায়, ‎সে আলোক রেখা দিয়েছে যে প্রত্যয়। ‎ ‎মানুষের কথা মানবিকতার কাজ, ‎রুখতে কখনো চায় যদি কোনো রাজ। ‎পারবে না, কভু পারবে না বলি শোনো, ‎জেগো বিপ্লবী মৃত্যুহীনেরা জেগো! ‎জেগো জেগো আর উপড়িয়া ফেলো ফের! ‎মানুষ রূপি সে পশুদের শমশের। ‎ ‎মানবতা রবে মুক্ত প্রাণের বানে! ‎ভুলবে না কভু অমিত জীবন মানে!





মন্তব্য